প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
পাথরঘাটায় ডিবি পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রাজিব হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত রবিবার (৮ নভেম্বর ২০২৬)- পাথরঘাটা থানাধীন সদর ইউনিয়নের পূর্ব হাড়িটানা গ্রামের ট্যাঙ্গাতলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।্যআটক রাজিব হাওলাদার পাথরঘাটা উপজেলার পূর্ব হাড়িটানা গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানা গেছে -
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered