প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
আমতলীতে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

আহসান, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গত ৭ অক্টোবর ২০২৬- উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered