প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
বরগুনা শহরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেপ্তার

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা (৩৮) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে বরগুনা সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডে সার্কিট হাউস সংলগ্ন লেডিস ক্লাবের সামনের মাঠের পূর্ব পাশের খালপাড় সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার গোপাল সাহার কাছ থেকে ২০ পিস ইয়াবা (২ গ্রাম), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। অধিদপ্তরের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক মো. হামিমুর রশীদ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered