প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আহ্বান চিফ হুইপ নূরুল ইসলাম মনির

ঢাকা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আবেগঘন বক্তব্য তুলে ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জাতীয় সংসদকে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি সংসদের পাশে শায়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন।
বরগুনা ২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “আজকের এই দিনে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে।” তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered