প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরগুনা জেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। পুরস্কার বিতরণকালে বিজয়ীদের উৎসাহিত করা হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা, সৃজনশীল চিন্তাভাবনা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered