প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
ডৌয়াতলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় বিষাক্ত সাপের কামড়ে মো. রুবেল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ছগির হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered