প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বরগুনায় ৪০ বছর পর সংস্কার হচ্ছে তিন গ্রামের বেড়িবাঁধ, স্বস্তির আশা স্থানীয়দের

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি : দীর্ঘ প্রায় ৪০ বছর পর সংস্কার ও উন্নয়নকাজ শুরু হয়েছে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী, রক্ষাচন্ডী ও খোন্তাকাটা গ্রামের বেড়িবাঁধের। বর্তমানে বাঁধগুলো উঁচু ও প্রশস্ত করার কাজ চলছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁধগুলো জরাজীর্ণ হয়ে প্রায় নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে বসবাস করে আসছিলেন এসব এলাকার মানুষ। অবশেষে বাঁধ উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে এবং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত জনপদে যোগাযোগ ও জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এ উদ্যোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered