প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
বরগুনা জেলায় HSC-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন উম্মে হিয়া মৌমিতার

বরগুনা জেলা প্রতিনিধি: এইচএসসি-২০২৬ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে বরগুনা জেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন বরগুনা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী উম্মে হিয়া মৌমিতা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১২৩৩ নম্বর পেয়ে জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। বিশেষ করে অর্থনীতি বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ১৯৮ নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। মৌমিতার এই সাফল্যে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এ অর্জন বরগুনার শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাক মেধাবী শিক্ষার্থী উম্মে হিয়া মৌমিতা।
সূত্র: প্রাপ্ত ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য।
#বরগুনা #HSC2026 #উম্মেহিয়ামৌমিতা #বরগুনাসরকারিকলেজ #শিক্ষাসাফল্য
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered