প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
বরগুনায় সমবায় সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ, ছিন্নমূল সভাপতির মাথায় ৯ সেলাই!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনার খাজুরতলা আশ্রয়ণ-২ আবাসন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মিছিলে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা ছিন্নমূল সভাপতি আবুল হাসেম আহত হয়েছেন। তাঁর মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, আগামী ৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য সমবায় সমিতির নির্বাচনে চারটি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বিকেলে নির্বাচনী শেষ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবুল হাসেমের ওপর হামলা হলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আবুল হাসেম পাঁচজনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered