প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
বরগুনা, বামনা ও আমতলীতে ১৩টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও মাঠপর্যায়ে পরিদর্শন এলজিইডির

বরিশাল প্রতিনিধি: বরগুনা জেলার তিনটি উপজেলায় ১৩টি সেতুর অবস্থা পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) বরিশাল বিভাগীয় সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্প এবং দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে বরগুনা সদর উপজেলার ৪টি, বামনা উপজেলার ২টি এবং আমতলী উপজেলার ৭টি সেতুর সাইট পরিদর্শন করা হয়। এ সময় এলজিইডির ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী, সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, উপজেলা প্রকৌশলীগণ, প্রকল্পে কর্মরত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কনসালট্যান্ট ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন -
পরিদর্শনকালে সংশ্লিষ্টরা মতামত দেন, সড়ক প্রশস্তকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সেতুগুলোও প্রয়োজনীয় প্রশস্ত করতে হবে। বিশেষ করে তরমুজ মৌসুমে ভারী ট্রাক চলাচল উপযোগী করে সেতুগুলো পুনর্নির্মাণ ও পুনর্বাসন করা জরুরি। সংশ্লিষ্টদের মতে, সেতুগুলো প্রয়োজনীয় প্রশস্ত ও টেকসইভাবে নির্মাণ করা হলে দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য পরিবহন, বিশেষ করে বরগুনার তরমুজ পরিবহনে সুবিধা বাড়বে। পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered