প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
বরগুনায় ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার হাজার টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা মো. ওয়ালী উল্লাহ (২৬) ও মো. আলমগীর হোসেন (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered