প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
পাথরঘাটায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পাথরঘাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম খানের বাড়িতে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার প্রচার ও সমন্বয় শাখার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ। বৈঠকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, গুজবের অপপ্রচার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered