প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
বরগুনার ৪২ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী যাচাইয়ে তদন্ত কমিটি গঠন

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সামনে রেখে বরগুনা জেলার ছয়টি উপজেলার ৪২টি ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের জনপ্রিয়তা, রাজনৈতিক ভাবমূর্তি ও মাঠপর্যায়ের অবস্থান যাচাইয়ে পাঁচ সদস্যবিশিষ্ট দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা বিএনপি। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত পৃথক দুটি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম কমিটিকে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার ২৪টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির জৈষ্ঠ্য নেতা ও বীর মুক্তিযোদ্ধা এ. জেড. এম. সালেহ ফারুক-কে। সদস্য হিসেবে রয়েছেন মো. গোলাম জাকারিয়া কিরন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. খায়রুল ইসলাম ও প্রভাষক মো. মামুন পারভেজ আসাদ। অন্যদিকে, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার ১৮টি ইউনিয়নের তথ্য সংগ্রহের জন্য গঠিত দ্বিতীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. শাহজাহান কবিরকে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. জালাল উদ্দিন ফকির, অধ্যক্ষ হারুন অর রশীদ, মো. নাসির উদ্দিন মোল্লা ও অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন।
দুটি কমিটিকে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সরেজমিনে তদন্ত করে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, রাজনৈতিক ইমেজ ও সাংগঠনিক অবস্থানসহ সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সাংগঠনিক বিজ্ঞপ্তির অনুলিপি সদয় অবগতির জন্য বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নুর কাছে পাঠানো হয়েছে। জেলা বিএনপির এ উদ্যোগের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঠপর্যায়ের অবস্থান যাচাই করে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলাধীন ২৪টি ইউনিয়নের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কমিটির সদস্যদের মোবাইল নাম্বার :
আহ্বায়ক: এ. জেড. এম সালেহ ফারুক (মোবাইল: 01712-789744)
সদস্য: মো: গোলাম জাকারিয়া কিরন (মোবাইল: 01676-319966)
সদস্য: আলহাজ্ব আবুল কালাম আজাদ (মোবাইল: 01838-310144)
সদস্য: অ্যাড: মো: খায়রুল ইসলাম (মোবাইল: 01771-540046)
সদস্য: প্রভাষক মো: মামুন পারভেজ আসাদ (মোবাইল: 01722-336050)
দ্বিতীয় কমিটি (পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা):
পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলাধীন ১৮টি ইউনিয়নের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: মো: শাহজাহান কবির (মোবাইল: 01725-631421)
সদস্য: মো: জালাল উদ্দিন ফকির (মোবাইল: 01815-014495)
সদস্য: অধ্যক্ষ হারুন অর রশীদ (মোবাইল: 01712-749520)
সদস্য: মো: নাসির উদ্দিন মোল্লা (মোবাইল: 01712-589161)
সদস্য: অ্যাড: আব্দুল ওয়াসী মতিন (মোবাইল: 01713-009693)
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered