প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
পাথরঘাটায় ধানক্ষেত থেকে ৬ ফুটের অজগর উদ্ধার, হরিণঘাটা বনে অবমুক্ত

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতের জালে পেঁচানো অবস্থায় প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার টেংরা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ধানক্ষেতে জালে আটকে থাকা অজগরটি দেখতে পেয়ে উদ্ধারকারী হিসেবে পরিচিত টাইগার জাকিরকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। জালে পেঁচিয়ে সাপটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে হরিণঘাটা বনের গভীরে অবমুক্ত করা হয়েছে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান জানান, জালে আটকে সাপটির শরীরে সামান্য ক্ষত হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered