প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
পাথরঘাটায় জবাই করা চিত্রা হরিণ উদ্ধার করে আদালতের নির্দেশে মাটিচাপা

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরলাঠিমারার ছোটহোর খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। বন বিভাগের মামলা পরিচালক (এফসিসিও) মো. সোহরাফ হোসেন জানান, বন বিভাগের হরিণঘাটা বিটের সদস্যরা টহল দেওয়ার সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে সাদা বস্তা নামিয়ে চলে যেতে দেখেন। সন্দেহ হলে তল্লাশি করে বস্তার মধ্যে জবাই করা হরিণটি পাওয়া যায়। তবে ততক্ষণে শিকারিরা নৌকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে হরিণের চামড়া সংরক্ষণ করে বাকি অংশ কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, চিত্রা হরিণ সুন্দরবনের অন্যতম পরিচিত বন্যপ্রাণী। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এটি সংরক্ষিত। তাই এ হরিণ শিকার ও হত্যা শাস্তিযোগ্য অপরাধ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered