প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ছাড়াল আড়াই হাজার, নতুন ১৮ জন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০১ জনে। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
গত শুক্রবার (৩০ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব বিষয় জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৪৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু রোগীরা নিয়মিত ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered