প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
বরগুনায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের প্রাক্-বাছাই সম্পন্ন

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক্-বাছাই ও প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক তরুণ ক্রিকেটার অংশ নেয়।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় ও তত্ত্বাবধান করেন বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম এবং বরগুনা জেলা কোচ ওমর ফারুক আকাশ। আয়োজকরা জানান, প্রাক্-বাছাইয়ে নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে পরবর্তী সময়ে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। সেখানে পারফরম্যান্স মূল্যায়ন ও বয়স যাচাই শেষে বিসিবির জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতার জন্য বরগুনা জেলা দল চূড়ান্ত করা হবে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered