প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা

বামনা প্রতিনিধি: বদলিজনিত কারণে বরগুনার বামনা উপজেলা থেকে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬)- তিনি তাঁর কর্মস্থল থেকে বিদায় নেন। দায়িত্ব পালনকালে মানবিক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ ও আন্তরিকতার মাধ্যমে তিনি কর্মস্থলে প্রশংসিত হয়েছেন। গত বছর বরগুনা জেলায় সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে নির্বাচিত হওয়ায় তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি মেলে। বামনায় দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered