প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে দীর্ঘদিন ধরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। এ সংকট নিরসনে প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ ও শূন্য পদ পূরণের দাবি জানানো হয়। কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের পাথরঘাটা উপজেলা শাখার প্রতিনিধিরা অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered