প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পাথরঘাটা প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক চাই, নিরাপদ যাত্রা চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বরগুনার পাথরঘাটায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী এবং পথচারীদের সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকেরা বলেন, নিরাপদ সড়ক গড়তে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered