প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ আমতলীর রাসেলের মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুইজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)- সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ মো. রাসেলের (৪০) মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ। এর আগে গত মঙ্গলবার উদ্ধার করা হয় মো. মারুফ হোসেনের (১৯) মরদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশে গোসল করতে নেমে নিখোঁজ হন রাসেল ও মারুফ। তাঁদের সঙ্গে থাকা আটজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নিহত রাসেল বরগুনার আমতলী উপজেলার গুলশাখালী গ্রামের মৃত আবদুর রহমান মৃধা ও মৃত দুলু বেগমের ছেলে। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী ছিলেন। দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের উদ্ধার তৎপরতার পর নিখোঁজ দুজনেরই মরদেহ উদ্ধার করা হলো।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered