প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বরগুনায় সংগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১৭২ জন

বরগুনা প্রতিনিধি: অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে বরগুনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি)।
গত সোমবার (২৬ অক্টোবর) বরগুনা শহরের কলেজ ব্রাঞ্চ রোডের চৌধুরী গার্ডেনে বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে হাসপাতাল থেকে আগত চিকিৎসক ডা. ইভা বিশ্বাস বিনামূল্যে ১৭২ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ছানি অপারেশনের জন্য ২০ জন রোগীকে নির্বাচিত করা হয়। ক্যাম্প ইনচার্জ নাঈম গাজী জানান, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ১৯৬০ সাল থেকে মানুষের চক্ষু চিকিৎসায় কাজ করছে। প্রতিষ্ঠানটির আয়ের একটি অংশ অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসায় ব্যয় করা হয়। সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কৃষি, মৎস্য, জলবায়ু ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দক্ষিণাঞ্চলের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে প্রতিবছর বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered