প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি: দুর্যোগের ঝুঁকি আগাম শনাক্তকরণ, পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি ও আর্থসামাজিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে বরগুনায় ‘প্রতিষ্ঠা’ (PROTISTHAA) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের (ECHO) অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের (ACF) কারিগরি সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদের (NSS) উদ্যোগে পাথরঘাটা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. জিয়াউদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিশির কুমার বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর সালেহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বরগুনা জেলা সভাপতি হাসান মনিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নজরুল স্মৃতি সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগের আগাম ঝুঁকি শনাক্তকরণ ও পূর্বাভাস অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় প্রকল্পটির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered