প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বরগুনার আমতলীতে বদলি, ১৩ দিনেও যোগ দেননি পরিবার কল্যাণ সহকারী জান্নাতুল ফেরদৌস

আমতলী প্রতিনিধি: প্রশাসনিক আদেশে বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাছিয়া ইউনিয়নে বদলি হওয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী জান্নাতুল ফেরদৌস।পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক (পারসোনেল) এরশাদ আহমেদ নোমানী স্বাক্ষরিত আদেশে তাঁকে বদলি করা হয়। আদেশে ১৫ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগ দেননি বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানা।
এদিকে, একই সময়ে সাতক্ষীরার তালা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেনকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বদলি করা হলেও তিনিও নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক রওশনা বেগম জানান, অধিদপ্তরের স্ট্যান্ড রিলিজের আদেশ পাওয়ার পর তাঁদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তালা উপজেলায় অন্য একজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered