প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
নজরুল বর্ষ-২৬: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম বরগুনার সুবাহ তাবাসসুম ঐশী

বরিশাল প্রতিনিধি: নজরুল বর্ষ-২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আবৃত্তি (খ-গ্রুপ) বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)-এর শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুবাহ তাবাসসুম ঐশী।
তাঁর এই অসামান্য সাফল্যে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। জাতীয় পর্যায়েও তাঁর এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তিনি গৌরবোজ্জ্বল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবেন—এমন প্রত্যাশা ও শুভকামনা রইল।
সুবাহ তাবাসসুম ঐশীর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও আগামীর সাফল্য কামনা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered