প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধুপতি গ্রামের চৌকিদার বাড়িতে প্রবেশের কাঁচা রাস্তার দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়। বরগুনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনার যৌথ মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মো. শুভ মৃধা (৩৫) ও মো. সকিব মোল্লাকে (৩৫) এ দণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত শুভ মৃধা বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিকেপি রোড এবং সকিব মোল্লা একই ওয়ার্ডের ক্রোক প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered