প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা সড়কে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খোকন হাওলাদার বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বড় লবণগোলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুস সোবাহান। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered