প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের

বরগুনা প্রতিনিধি: অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, মামলার তদন্তের মানোন্নয়ন এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। গত সোমবার (২৬ অক্টোবর) বরগুনা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার তদন্তে পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered