প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ---
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) সজল চন্দ্র শীল, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বদরুল আলম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় খাসজমি বন্দোবস্ত, ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন এবং নামজারি-সংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসব কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতি মাসে অন্তত একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি সরকারি ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ রাখার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়। সভায় জেলার রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি বন্দোবস্ত, পুনর্বাসন কার্যক্রম এবং সংশ্লিষ্ট সেবার অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered