প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরগুনা প্রতিনিধি: জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় বরগুনার বদরখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ফোরকান গাজীর বাড়িতে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনার জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কাদের। বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য রোধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সেলিম মাহমুদ সরকারি জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সঠিক তথ্য প্রচারে গণযোগাযোগ অধিদপ্তরের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সরকারি উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি জেলা তথ্য অফিস, বরগুনা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered