প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
বরগুনা জেনারেল হাসপাতালে ৩জন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন

বরগুনা প্রতিনিধি: বরগুনাবাসীর চিকিৎসাসেবার মানোন্নয়নে ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। মহান জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির প্রচেষ্টায় এ পদায়ন সম্পন্ন হয়েছে।
নতুন বিশেষজ্ঞ চিকিৎসকদের পদায়নের ফলে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং স্থানীয় রোগীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে। বরগুনার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered