প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বরগুনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু!

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ফুলতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে তাওহীদ নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফুলতলা এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশু তাওহীদ। খেলার এক ফাঁকে সবার অগোচরে পাশের বাড়ির পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু তাওহীদ সদর উপজেলার ফুলতলা নলী এলাকার তানভীর ও লিনা দম্পতির ছেলে। ৩ বছরের শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered