প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বামনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিনজন!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনজনকে অপরাধে জড়িত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
গত শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কিশোরদের আটক করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন খান। পরে যাচাই-বাছাই শেষে তিনজনকে চিহ্নিত করা হয়। অন্যদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের এ অভিযান মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered