প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাতজন রয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণির কঠোরভাবে কিশোর গ্যাং নির্মূলের নির্দেশনার পর থেকে এ অভিযান পরিচালিত হয়েছে -
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, আটককৃত ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered