প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বরগুনার ঢলুয়ায় দুর্যোগ প্রস্তুতিতে জাগোনারীর সচেতনতামূলক সভা

বরগুনা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ৮০টি সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত CARE–Cyclone Anticipation & Resilience for Empowered Women প্রকল্পের আওতায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এসব সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় ২৫ জন করে মোট ২ হাজার কমিউনিটি সদস্যকে সম্পৃক্ত করার পরিকল্পনা ছিল। সভাগুলোতে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত, আগাম প্রস্তুতি, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দুর্যোগকালীন সময়ে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষভাবে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষদের দুর্যোগঝুঁকি এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।আয়োজকদের মতে, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতনতা, সময়মতো আশ্রয় নেওয়ার প্রস্তুতি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered