প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2026 ইং
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ

শোয়েব তাসিন, (পাথরঘাটা থেকে) : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে তালতলা বাসস্ট্যান্ড থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাইদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সমাজকর্মী মেহেদী সিকদার, সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন, সমাজসেবী নিয়াজ মোর্শেদ, নিসচা পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা বদিউজ্জামাল সাহেদ ও সাধারণ সম্পাদক রিয়াজসহ অন্যরা। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered