প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে মা ইলিশ সংরক্ষণে বিষখালী নদীতে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গত বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে আনুমানিক ১ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় নৌকাসহ দুজনকে আটক করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ---
অভিযানকালে ইউএনও বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত ২০ থেকে ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরা ভবিষ্যতে বেশি মাছ ধরতে পারবেন। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিষখালী নদীতে নজরদারি জোরদার করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered