প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে মো. সিফাত (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের পশ্চিম ধুপতি গ্রামের সুজার খেয়া সংলগ্ন বাইতুন নুর জামে মসজিদের দক্ষিণ পাশে বরগুনা-ধুপতি পাকা সড়কে ইয়াবা সেবনরত অবস্থায় তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত সিফাত বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী চাঁদসী সড়কের বাসিন্দা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered