প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
আমতলীতে ১০ শয্যাবিশিষ্ট কুকুয়া স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর সেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ইনডোর চিকিৎসাসেবা। প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম। বর্তমানে মাত্র একজন উপজেলা স্বাস্থ্য সহকারী বহির্বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নিলেও চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়ছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও জরুরি পরিস্থিতিতে দুর্ভোগ বাড়ছে। ইনডোর সেবা বন্ধ থাকায় রোগী ভর্তি করার সুযোগও নেই।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, দীর্ঘদিন ধরে একজন উপজেলা স্বাস্থ্য সহকারী দিয়ে হাসপাতালটির বহির্বিভাগ চালু রাখা হয়েছে। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী সেবা পাচ্ছেন। তিনি বলেন, হাসপাতালটিতে জনবলের তীব্র সংকট রয়েছে। সেখানে স্থায়ীভাবে একজন মেডিকেল অফিসার নিয়োগের চেষ্টা চলছে।
সংশ্লিষ্টদের মতে, হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে চিকিৎসকের পাশাপাশি নার্স, সহায়ক কর্মী, ওষুধ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। দ্রুত এসব সংকট নিরসন না হলে ১০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটির সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে না। এতে কুকুয়া ইউনিয়ন ও আশপাশের গ্রামের সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে থাকবেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered