প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
বামনায় মোটরসাইকেল সংঘর্ষে আমতলী উপজেলা পরিষদের সিএ গুরুতর আহত

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার বিশ্বরোডের ভেন্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তি মো. নাজমুল হুদা সোহেল। তিনি বামনা উপজেলা পরিষদের সাবেক সিএ (কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট) এবং বর্তমানে আমতলী উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত রয়েছেন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered