প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
বরগুনায় বিনামূল্যের পে-ফিক্সেশনে টাকা নেওয়ার অভিযোগ শিক্ষক জুয়েলের বিরুদ্ধে

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনার আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল মিয়ার বিরুদ্ধে শিক্ষকদের অনলাইন পে-ফিক্সেশন কার্যক্রম করে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে!
অভিযোগ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-ফিক্সেশন কার্যক্রম বিনামূল্যে সম্পন্ন করার কথা থাকলেও, জুয়েল মিয়া শিক্ষকদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ের বাইরে কম্পিউটারের মাধ্যমে অর্থের বিনিময়ে এ কাজ করে দিচ্ছেন। এর আগে তাঁকে নিয়ে একাধিক অভিযোগ ও সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানা গেছে। অফিসের পিয়নের দায়িত্ব থেকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর পর তাঁর বিরুদ্ধে নতুন করে এ অভিযোগ সামনে এসেছে ---
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered