
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মায়ারহাট আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রুহুল আমীন শরীফ ---
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবীর মল্লিক ও বেতাগী থানার ওসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম নুরুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান এবং ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রেজাউল করিম ইলিয়াস মৃধা। আন্তঃ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।