প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বেতাগীতে ৩৪ পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত ২১৪ আনসার-ভিডিপি সদস্য

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ৩৪টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপির ২১৪ জন সদস্য।
গত ১৫ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত আট দিন দায়িত্ব পালন করবেন ১৪৬ জন পুরুষ ও ৬৮ জন নারী সদস্য। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তায় তাঁরা কাজ করছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া জানান, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে উপজেলার ৩৪টি পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered