প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বরগুনায় স্বেচ্ছাসেবক দলের প্রচার কর্মসূচিতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বরগুনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বরগুনা জেলা শাখা। গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬)- জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি) -
কর্মসূচির মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন জনদুর্ভোগ মোকাবিলায় সরকারের উদ্যোগ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য তুলে ধরেন আয়োজকরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered