প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
নদী দূষণ: তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য অপসারণের দাবিতে তালতলীতে মানববন্ধন

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত বর্জ্যে পায়রা (বুড়িশ্বর) নদী দূষণ ও মৎস্যসম্পদ ধ্বংসের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় ‘পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরিশাল ৩৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ না করে সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি ইলিশসহ জলজ প্রাণী হুমকিতে পড়ছে। মাছ কমে যাওয়ায় জেলেদের জীবিকা সংকটে পড়েছে বলেও দাবি করেন তাঁরা।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered