প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বরগুনায় শিশু অধিকার দিবসে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬)- বিকেল ৫টার দিকে বরগুনা শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল ইসলাম রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম সবুজসহ অন্যান্য অতিথিরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered