প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বামনায় শিশু পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চিফ হুইপ

বামনা প্রতিনিধি: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬- বরগুনার বামনা উপজেলা পরিষদের শিশু পার্কের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। শিশুদের নির্মল বিনোদন, খেলাধুলা এবং সুস্থ মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পার্কটির সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। পার্কটি পুনরায় চালুর মাধ্যমে স্থানীয় শিশুদের বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি এলাকাবাসীর জন্যও তৈরি হয়েছে অবসর কাটানোর একটি পরিচ্ছন্ন ও মনোরম স্থান। স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং নিরাপদ বিনোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিবেচনায় শিশু পার্কটির সংস্কার ও উন্নয়ন বামনা উপজেলার শিশুদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পার্কটি চালু হওয়ায় শিশুদের অবসর সময় আনন্দময়ভাবে কাটানোর সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্যও স্থানটি এলাকাবাসীর কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered