প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বরগুনায় ১ নভেম্বর থেকে বিস্ফোরক লাইসেন্স ছাড়া এলপিজি বিক্রি বন্ধ

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলায় আগামী ১ নভেম্বর থেকে বিস্ফোরক লাইসেন্স ছাড়া এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রি করা যাবে না। নিয়ম অমান্য করে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এলপিজি গ্যাস পরিস্থিতি পর্যালোচনা সভায় এ নির্দেশনার কথা জানানো হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার এ সিদ্ধান্ত দেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা -
সভায় জেলার এলপিজি গ্যাসের সরবরাহ, বাজার পরিস্থিতি ও ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীরা তাঁদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স নিশ্চিত করে ব্যবসা পরিচালনার প্রস্তুতি নিতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এ উদ্যোগের মাধ্যমে এলপিজি গ্যাসের নিরাপদ বিপণন এবং প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered