প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
সেপ্টেম্বর মাসে ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল থানা ও ২য় আদাবর থানা

ঢাকা প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেপ্টেম্বর- ২০২৬ মাসের অপরাধ বিভাগের মূল্যায়নে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে আদাবর থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে উত্তরা-পশ্চিম থানা। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের মোঃ আবদুল্লাহ আল মামুন পিপিএম এবং দ্বিতীয় হয়েছেন মিরপুর জোনের আবুল বাসার মোল্যা। শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম হয়েছেন মিরপুর থানার তারেক রহমান। এএসআই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার মোঃ ইমদাদুল হক। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ গোয়েন্দা টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered