প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বরগুনা জেলা প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বরগুনার ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবক সংগঠকদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম”-এর আওতায় জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং ইউনিসেফের (UNICEF) সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন—সেইফ (SEYF) অংশগ্রহণ করে। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা অভিযান এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে সুস্থ ও নিরাপদ বরগুনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered